ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে ডাকাতি মামলার আসামি গ্রেফতার, লুণ্ঠিত মোবাইল উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে সংঘটিত একটি আলোচিত ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গত *৭ এপ্রিল ২০২৬* দিবাগত রাত আনুমানিক *২টা ৩০ মিনিটে* ঘাটাইল উপজেলার দিঘড় ইউনিয়নের ছামনা দক্ষিণপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে মুখোশধারী চারজন দুর্বৃত্ত একটি বসতবাড়িতে প্রবেশ করে। তারা গৃহকর্তা ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় *৭ লাখ ২১ হাজার ১০০ টাকা* মূল্যের মালামাল লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘাটাইল থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার *মুহম্মদ শামসুল আলম সরকার-এর দিকনির্দেশনা এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার **ফৌজিয়া হাবিব খান-এর সার্বিক তত্ত্বাবধানে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ **মো. মোকছেদুর রহমান*-এর নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) তাহেরুল ইসলামসহ পুলিশের সদস্যরা তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে নাটোর জেলার সিংড়া থানার শারুপাড়া গ্রামের বাসিন্দা *বুলবুল আহমেদ*কে সিংড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করার পাশাপাশি অন্যান্য জড়িত ব্যক্তিদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ডাকাতি ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান এবং তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঘাটাইলে ডাকাতি মামলার আসামি গ্রেফতার, লুণ্ঠিত মোবাইল উদ্ধার

আপডেট সময় : ০২:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬