ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তারকৃত নুরুল আমিন রুবেল কক্সবাজার সদরের বাসিন্দা বলে জানা গেছে

​স্থানয়ীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে বাহারছড়া এলাকায় ডাকাতি সংঘটিত করার উদ্দেশ্যে একদল ডাকাত শামলাপুর বাজারে জড়ো হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। এ সময় বাকি সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও রুবেলকে হাতেনাতে ধরে ফেলে জনতা। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়।
​বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাত রুবেলকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে।
​পুলিশ আরও জানিয়েছে, আটককৃত রুবেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তার অন্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় টেকনাফ থানায় একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গ্রেপ্তারকৃত নুরুল আমিন রুবেল কক্সবাজার সদরের বাসিন্দা বলে জানা গেছে

আপডেট সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬