ঢাকার গাবতলীর দীপনগর এলাকায় মাছ বহনকারী একটি কাভার্ডভ্যানে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুইজন আহত ও দগ্ধ হয়। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইমরান শেখ (২৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। অপরদিকে আহত ফারুক (৪০) নামের এক ব্যক্তি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে দগ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্ভাব্য রাত সাড়ে ১০ টার দিকে ইমরান কে মৃত ঘোষণা করেন। তার মরা দেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
নিহত মোহাম্মদ ইমরান নড়াইলের লোহাগড়া থানার কাশিপুর গ্রামের সরোয়ার মোল্যার ছেলে। তিনি মাছের কোল্ড স্টোরেজের কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন।
অপরদিকে আহত মোঃ ফারুক ময়মনসিংহের গফরগাঁও থানার কসুপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। বর্তমানে তিনি সি এস ডি ইঞ্জিনিয়ারিংয়ের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
মিরপুর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মাছ-মাংস বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাভার্ডভ্যানে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ এ দুর্ঘটনা ঘটে। আহত ফারুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে মোঃ ইমরান শেখের মৃতদেহ সজন্দের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম লোহাগড়া নড়াইল 



















