বগুড়ার গাবতলী উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোলাবাড়ী হাটের বণিক সমিতির উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দ্বিবার্ষিক সাধারণ সভা ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় বাজারের সার্বিক নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার মূল আলোচ্যসূচি ও কার্যক্রম:
আয়-ব্যয়ের হিসাব পেশ: বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিগত দুই বছরের সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং কোষাধ্যক্ষ সমিতির আর্থিক আয়-ব্যয়ের হিসাব সাধারণ সদস্যদের সামনে পেশ করেন। যা আগামী ১৫ দিনের মদ্ধ সদস্যদের সর্বসম্মতিক্রমে পাস হবে।
বাজারের নিরাপত্তা ও উন্নয়ন: নৈশপ্রহরী জোরদার করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করা হয়।
নতুন কমিটি গঠন (নির্বাচন/সিলেকশন):
দ্বিবার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে বর্তমান কমিটিকে আগামী ১৫ দিনের ভিতর অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে ইলেকশন /সিলেকশনের মাধ্যমে আগামী দুই (২) বছরের জন্য একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য বক্তারা আলোচনা করেন।
সভাপতিত্ব করেন,জনাব মোঃ লুৎফর রহমান সরকার স্বপন।আহ্বায়ক, গোলাবাড়ি বণিক সমিতি। অতিথিবৃন্দের বক্তব্য:
সভায় আমন্ত্রিত স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রবীণ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গাবতলীর অর্থনীতিতে গোলাবাড়ী হাট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আহ্বায়ক কমিটি বাজারের এই ঐতিহ্য ধরে রেখে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, উপস্থিত সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
গোলাবাড়ী বণিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
-
মোঃ তুহিন মিয়া,প্রতিনিধি, বাংলার সংবাদ, গাবতলী উপজেলা, বগুড়া। - আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- 47
জনপ্রিয় সংবাদ




















