টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গোলাবাড়ি ব্রিজের পশ্চিম পাশে আজ বিকেল *৩টা ২০ মিনিটে* একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসটি খাদে পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য স্থানীয়ভাবে যান চলাচলে সতর্কতা অবলম্বন করা হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পরে বাসটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
*সুজন রবি দাস | ধনবাড়ী (টাঙ্গাইল)* 



















