ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে হেমনগরে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার হেমনগর বাসতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে হেমনগর তদন্ত ফাঁড়ির পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূঞাপুর উপজেলার বেতুয়া পইলশা গ্রামের নুরুদ্দিনের ছেলে ইব্রাহিম (৩২), গোপালপুর উপজেলার হেমনগর চক শিমলাপাড়া গ্রামের তালেবের ছেলে আবুল হোসেন (৫০) এবং একই এলাকার জুলহাসের ছেলে রোনজু (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে হেমনগর বাসতলা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হেমনগর তদন্ত ফাঁড়ির এসআই আতিকুর রহমান। এ সময় এএসআই শরীফ, এএসআই ইয়াসিন, এএসআই ফারুকসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসী মাদকের বিস্তার রোধে নিয়মিত ও কঠোর অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন। সচেতন মহলও মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গোপালপুরে হেমনগরে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬