ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে মালবাহী ট্রাক খাদে, অল্পের জন্য প্রাণহানি এড়াল

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর ব্রিজের আগে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। সোমবার এ দুর্ঘটনা ঘটলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি চলন্ত অবস্থায় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। তবে দুর্ঘটনায় চালক বা অন্য কেউ আহত হননি বলে জানা গেছে।

এ ঘটনায় সাময়িকভাবে ওই সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গোপালপুরে মালবাহী ট্রাক খাদে, অল্পের জন্য প্রাণহানি এড়াল

আপডেট সময় : ০১:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬