গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি এলাকায় নেশার টাকার জন্য স্ত্রীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে মারধরের ঘটনায় অভিযুক্ত স্বামী নাজমুলকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকার দাবিতে স্ত্রীকে ঘরের ভেতরে আটকে রেখে হাত-পা বেঁধে নির্যাতন চালায় নাজমুল। একপর্যায়ে তার চুল কেটে দেয় এবং শারীরিকভাবে মারধর করে।
নির্যাতনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত নাজমুলকে আটক করা হয়।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
(প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান ছিল।)
গোপালগঞ্জে নেশার টাকার জন্য স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী আটক
-
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান | গোপালগঞ্জ - আপডেট সময় : ০৯:২১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 57
জনপ্রিয় সংবাদ




















