মহানগরবাসীর সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ২১তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৫ আগস্ট নগরীর সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে এ সভা আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
উক্ত সভায় পূর্ববর্তী কর্পোরেশন সভার কার্যবিবরণী আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। এরপর নগরীর সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে সিদ্ধান্ত গৃহীত হয়। উন্নয়ন পরিকল্পনার মধ্যে নতুন ও চলমান উন্নয়ন প্রকল্প এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) নিয়ে বিস্তারিত পর্যালোচনা। সিটি কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। স্বাস্থ্য ও সম্পত্তি ব্যবস্থাপনা নিশ্চিত করনে নাগরিক স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং কর্পোরেশনের সম্পত্তি সঠিক ব্যবস্থাপনার ওপর জোর প্রদান করা হয়।
প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার নগরবাসীর প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি পরিকল্পিত ও টেকসই গাজীপুর মহানগরী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের অর্পিত দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে পালন করার আহ্বান জানান।
সভায় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এস এম আসাদুজ্জামান মিলন 



















