: সেমিফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ করেন “কালীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়” ও “বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়”। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জুগলী উচ্চ বিদ্যালয় এর হল রুমে।
বিতর্কের বিষয়বস্তু ছিল “কেবলমাত্র সামাজিক আন্দোলন ই দুর্নীতি বিস্তার রোধ করতে পারে”।
ইতিমধ্যে উপজেলার ১৪ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়ে আজ সেমিফাইনালের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ নায়েবুর রহমান মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মোড়ল সহ কমিটির সদস্য মামুন আর রশিদ। জুগলী বিদ্যালয়,প্রতিযোগিতায় অংশ গ্রহণকরী বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থী বৃন্দ।
সুজন চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার 



















