ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৩৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব

গাজীপুর মহানগরীর কাশিমপুর বিএডিসির সামনে একটি প্রাইভেটকার থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১ এর সদস্যরা। যার আনুমানিক মুল্য আট লাখ টাকা। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) ও রাব্বি খলিফা (২২)।
র‍্যাব-১ জানায়, কাশিমপুরের উপর দিয়ে মাদকের একটি বড় চালান যাচ্ছে এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল অভিযান চালায়।
এসময় কাশিমপুর বিএডিসির সামনে তল্লাশি কালে একটি প্রাইভেটকার থেকে গাঁজার চালান উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারের চালক, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
###

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে ৩৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট সময় : ০৩:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬