ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রথযাত্রা ও রথমেলা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা-১৪৩৩ বঙ্গাব্দ/২০২৬ উপলক্ষ্যে আজ ১৬ জুলাই গাজীপুরে আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নুরুল করিম ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিনসহ জেলা প্রশাসন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
মতবিনিময় সভায় রথযাত্রা ও রথমেলাকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, অগ্নিনিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উৎসবটি যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ রথমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তাঁরা মেলার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গৃহীত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রথযাত্রা ও রথমেলা উপলক্ষ্যে আগত সকল ভক্তবৃন্দ ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সকলের সহযোগিতায় উৎসবটি সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে রথযাত্রা ও রথমেলা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬