ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ব্যাটারী চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যাঃ প্রধান আসামী গ্রেফতার

গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন খিলগাঁও এলাকায় ব্যাটারি চুরির ঘটনার জেরে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ২৬ জুলাই এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত ওই যুবকের নাম জুয়েল (২৫)। সে ওই এলাকার জুলমত আলীর ছেলে। ঘটনার পর হত্যাকান্ডের মুল আসামি চান মিয়া ওরফে রিংকুকে সোমবার বেলাই বিল থেকে জেলেদের ছদ্মবেশ ধারন করে গ্রেফতার করে পুবাইল থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, কয়েকদিন আগে ব্যাটারি চুরির অভিযোগটি সালিসের মাধ্যমে ৪০ হাজার টাকায় মীমাংসা হয়। এই ঘটনার জের ধরে একই এলাকার চান মিয়া ওরফে রিংকুর নেতৃত্বে একদল যুবক জুয়েলকে গাছে বেঁধে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার আহত করে। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জুয়েল হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় বাকি যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে ব্যাটারী চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যাঃ প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬