গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং গণহত্যার বিচার দাবিতে শনিবার ৪ জুলাই গাজীপুর চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর। বিক্ষোভ মিছিলটি জয়দেবপুর চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিন করে।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর নায়েবে আমির মো. হোসেন আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদকে অস্বীকার করা হলে সরকারকে রাজনৈতিকভাবে এর মূল্য দিতে হবে। তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় প্রয়োজন হলে দেশে আবারও জুলাইয়ের মতো গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোট প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়।
###
গাজীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৩:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- 42
জনপ্রিয় সংবাদ




















