ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ১১ যৌনকর্মীসহ আটক ১৬ জন

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকার ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১১ যৌনকর্মীসহ ৫ জন খদ্দেরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর থানা পুলিশ এই বিশেষ অভিযান চালায়।
পুলিশ সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত ওই আবাসিক হোটেলে যৌনকর্মীদের দিয়ে অবৈধভাবে অসামাজিক কার্যকলাপ করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনা কালে ওই আবাসিক হোটেল থেকে ১১ জন যৌনকর্মী ও ৫ জন খদ্দেরকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্বদানকরী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের মোহাম্মদ আলামিন জানান, ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামের এই আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম পরিচালিত হওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গেস্ট হাউজের মালিক মনির পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ১১ যৌনকর্মীসহ আটক ১৬ জন

আপডেট সময় : ০৬:৩৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬