ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অনলাইনে জুয়া পরিচালনা, তিন যুবক গ্রেফতার

অবৈধ উপায়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লেনদেন ও মানি ই-ট্রানজেকশন করে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা ও পরিচালনা করার অপরাধে সোমবার ২৭ জুলাই তিন আসামিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মিলন মাঝি (২১)। সে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার হরিসকুল গ্রামের মঙ্গল মাঝির ছেলে। মোঃ ইয়ামিন ইসলাম (১৯)। সে টাঙ্গাইলের দেলদুয়ার থানার মীর কুমুল্লী গ্রামে।অপূর্ব চক্রবর্তী (১৯)। সে ঢাকার নবাবগঞ্জ থানার হরিসকুল গ্রামের মৃত-গনেশ চক্রবর্তীর ছেলে। তারা তিনজন গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন চামুড্ডা এলাকার হাফেজ আমিনুল ইসলাম এর বাসার ভাড়া থেকে মোবাইল আ্যপের মাধ্যমে জুয়া পরিচালনা ও খেলতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন চামুড্ডা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে নৈবাড়ীগামী রোডস্থ জনৈক কাজলের চায়ের দোকানের পাশে থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের ব্যবহৃত তিনটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
পূবাইল থানায় এসআই মো: রুহুল আমিন জানান, ওই এলাকায় টহল ডিউটি করাকালিন সময়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে অনলাইনে জুয়া পরিচালনা, তিন যুবক গ্রেফতার

আপডেট সময় : ০১:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬