গাইবান্ধা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাদিক।
পরিদর্শনকালে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের ভোগান্তি, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং রোগীদের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
এ সময় এমপি মমতাজ আলম বলেন, গাইবান্ধা সদর হাসপাতালে বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা পরিষদের প্রশাসক ডাঃ ময়নুল হাসান সাদিক বলেন, হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
পরিদর্শন শেষে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
( মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি 



















