ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোন দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো হাফিজুর রহমানের মেয়ে তসলিমা আক্তার মিম (১০) এবং জহুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রফি (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে দুই শিশু। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোন দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬