ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের ঐতিহাসিক সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মাঠে সম্মেলন কক্ষে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক-কর্মচারীদের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের সভাপতি সারোয়ার মন্ডল লিখিত বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। এলাকার একটি স্বার্থান্বেষী মহল বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে এবং পরিচালনা পর্ষদের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই অপপ্রচার চালিয়েছে।”

সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদের সভাপতি [বলেন, “বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ অত্যন্ত চমৎকার এবং অর্জিত ফলাফল অত্যন্ত সন্তোষজনক। অর্থনৈতিক লেনদেনের সকল হিসাব অডিট কমিটির মাধ্যমে সঠিক ও স্বচ্ছভাবে পরিচালিত হয়ে আসছে। সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার কোনো বাস্তব বা দাপ্তরিক ভিত্তি নেই। আমরা এই মিথ্যা ও মনগড়া সংবাদের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি।”

তিনি আরও জানান, একটি মহল বিদ্যালয়ের নিয়মিত উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেই এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রকৃত সত্য উন্মোচনের জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান এবং মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,আমির হোসেন মাষ্টার, মোহাজেমসহ সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অন্যান্য শিক্ষানুরাগী সদস্য, অভিভাবক প্রতিনিধি, সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধার সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬