ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া গ্রামের আব্দুল ওয়ারেছের ছেলে তোরা আলী (২৬) এবং আব্দুল কুদ্দুসের ছেলে তারা মিয়া (২৬)-এর বিরুদ্ধে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগ প্রমাণিত হয়।
এ অপরাধে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০২:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬