ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ডিবির হাতে দুই ছাএদল নেতা গ্রেফতার

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক দুজন হলেন—মো. মিষ্টি মিয়া (৩২) ও মো. মিথুন মিয়া (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মিষ্টি মিয়া বল্লমঝাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

‎পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য ধানগড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে ওই এলাকার পলাতক আসামি মো. চাঁন মিয়ার বসতবাড়িতে মাদক বিক্রির পরিকল্পনার সময় তার দুই ছেলে মিষ্টি মিয়া ও মিথুন মিয়াকে আটক করা হয়। এ সময় চাঁন মিয়া কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান।

‎পুলিশের দাবি, আটক মিষ্টি মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা এবং মিথুন মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে এসব ইয়াবা জব্দ করা হয়।

‎আটক মিষ্টি মিয়া ও মিথুন মিয়া এবং পলাতক চাঁন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি গাইবান্ধা সদর থানার মামলা নম্বর-৪৪, তারিখ ১৯ আগস্ট ২০২৬।

‎পুলিশ জানিয়েছে, পলাতক আসামি চাঁন মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ডিবির হাতে দুই ছাএদল নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬