ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য  দুইটি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২৩ জুলাই ২৬ তারিখ বিকেল ৫.৫৫ ঘটিকায় সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শ্রী শিপুল চন্দ্র মহন্ত’র বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে একটা 100 CC মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল থেকে ফেনসিডিল-সমগোত্রীয় ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ১| শ্রী শিপুল চন্দ্র মহন্ত (৩৩), পিতা-মৃত বিন্দাবন চন্দ্র মহন্ত, মাতা-মৃত লিলি রানী মহন্ত, সাং-ছোট দূর্গাপুর, পোষ্ট-তুলসীঘাট, থানা ও জেলা-গাইবান্ধা এবং ২| মোঃ আমিনুল ইসলাম (৩৮), পিতা-মোঃ জহুরুল ইসলাম, মাতা-মোছাঃ খাদিজা বেগম, সাং-ফকিরপাড়া, থানা ও জেলা-গাইবান্ধা নামীয় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে একই দিন সন্ধ্যা ৭.৪৫ ঘটিকায় সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা এর আভিযানিক দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বুনারপাড়া রোড, নাকাইহাট সাকসেস মডেল স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানের সময় উক্ত স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল থেকে ফেনসিডিল-সমগোত্রীয় ১৪৮ বোতল এসকাফ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ১| মোঃ মাহাবুব আলম @ ভুট্টো (৫০), পিতা-মৃত হাসান আলী সরকার, মাতা-মৃত সকিনা বেগম, সাং- মুরারিপুর, পোস্ট- রওশনবাগ, থানা- পলাশবাড়ি, জেলা- গাইবান্ধা’কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ সারাদেশে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাবের এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য  দুইটি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপডেট সময় : ০৮:২২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬