গাইবান্ধার গোবিন্দগঞ্জের পুরাতন বন্দর সুইচ গেট এলাকায় কাটাখালী নদীতে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পরে হাসিব (১৪) নামে এক কিশোরের মৃ”ত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও খেলার সাথীদের কাছ থেকে জানাযায়,২৬ আগষ্ট দুপুর ১২ টার সময় কাটাখালি নদীর পারে মাঠে ফুটবল খেলা শেষে পাঁচ বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে এসময় তারা পাঁচজনই বালু উত্তোলনের সৃষ্ট গর্তেপরে যায়। চারজন উঠতে পারলেও একজন গভির গর্তে পানির স্রোতে নিখোঁজ হয় হাসিব। পরে স্থানীয়রা নদীতে অনেক খোজা খুজির পর না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে পৌছে ডুবুরি দল না থাকায় রংপুর ডুবুরী টিমকে খবর পাঠায়। প্রায় দুই ঘন্টা পরে ঘটনাস্থলে রংপুর থেকে ডুবুটি দল এসে বিশ মিনিটের চেষ্টায় নিখোঁজ হাসিবকে উদ্ধার করে।
নিহত হাসিব (১৪), কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে সে গোবিন্দগঞ্জ পৌরসভার প্রধানপাড়া খানাবাড়ী এলাকায় নানার বাড়ীতে থাকতো। হাসিবের অকাল মৃত্যুর দায়ভার কে নিবে বলছে স্থানীয়রা। এই বালু উত্তোলনের সাথে জারিতদের কি কোন শাস্তি হবে না এমনিভাবে ঝরে যাবে হাজারো প্রান।
গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মাসুদ রানা জানান, আমরা জেনেছি পাঁচ বন্ধু মিলে নদীতে গোসলের জন্য নেমেছিলো। কিন্তু তারা এখানে একটি গভীর গর্তে পরে যায় সবাই উঠে আসলেও হাসিবের পরনে ভারী প্যান্ড থাকায় স্রোতের সাথে গভীর পানিতে ডুবে যায়। আমাদের ডুবুরি টিম এসে ২০ মিনিটের মধ্যেই তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি, 



















