পুলিশ সুপার, গাইবান্ধা এর সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, গাইবান্ধা এর নেতৃত্বে একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানা এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করিয়া অদ্য ১১/০৭/২৬ খ্রিঃ২১ঃ৩৫ ঘটিকায় গাইবান্ধা সদর থানা পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড এর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গাইবান্ধা হতে দারিয়াপুর গামী পুরাতন ব্রীজজের নীচে দক্ষিণ পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং-মিতালী বাজার কুটিপাড়া,থানা- গাইবান্ধা, জেলা -গাইবান্ধা এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে অবৈধ মাদকদ্রব্য ১০(দশ)পিস এবং ২। শ্রী প্রান্ত বাসফোর (২১), পিতা-শ্রী কালা বাসফোর, সাং- পিকে বিশ্বাস রোড,সুইপার কলোনী, থানা- গাইবান্ধা জেলা- গাইবান্ধা এর পরিহিত হাফ প্যান্টের সামনের ডান পকেট হইতে প্লাস্টিকের কৌটায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন (০৭) সাত পুড়িয়া উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তাহাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক।
গাইবান্ধায় ডিবির বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি, - আপডেট সময় : ১১:০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- 40
জনপ্রিয় সংবাদ




















