ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গবেষণা বাজেট বাস্তবায়ন বিষয়ে ইউজিসির মতবিনিময় সভায় ডুয়েট উপাচার্যের অংশগ্রহণ

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা বাজেট বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার ৯ জুলাই ইউজিসি অডিটোরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির মাননীয় সদস্যবৃন্দ, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গবেষণা বাজেটের কার্যকর বাস্তবায়ন, অর্থায়ন, জবাবদিহিতা এবং বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা বাজেট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে বাস্তবায়ন করা হলেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন সম্পূর্ণ অক্ষুণ্ন থাকবে বলে জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেছেন, গবেষণা খাতে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সম্পৃক্ত করে একটি সমন্বিত কমিটি গঠন করা হবে। পাশাপাশি গবেষণা বাজেট ব্যবস্থাপনা ও বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করবে ইউজিসি।
তিনি আরও বলেন, গবেষণায় বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করতে দেশে একটি সমন্বিত গবেষণা ইকোসিস্টেম এবং জাতীয় গবেষণা রিপোজিটরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গবেষণার তথ্য সংরক্ষণ, আদান-প্রদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার দৃশ্যমানতা বৃদ্ধি পাবে।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।
ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। গবেষণা বাজেটের কার্যকর বাস্তবায়ন, স্বচ্ছতা এবং সময়োপযোগী অর্থায়ন নিশ্চিত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার গুণগত মান আরও বৃদ্ধি পাবে। ইউজিসি এ বিষয়ে আরও যথাযথ উদ্যোগ গ্রহণ করলে দেশের উচ্চশিক্ষায় গবেষণার উৎকর্ষ অর্জনের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।
এ সময় উপাচার্য ডুয়েটের গবেষণা ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ইউজিসির সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাঁদের প্রতিনিধিবৃন্দ এবং ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গবেষণা বাজেট বাস্তবায়ন বিষয়ে ইউজিসির মতবিনিময় সভায় ডুয়েট উপাচার্যের অংশগ্রহণ

আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬