ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ( Clean sunday) চালু করা হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ময়মনসিংহ  জেলা প্রশাসক এর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা -এন এম আবদুল্লাহ আল মামুন এর সার্বিক তত্ত্বাবধানে স্কুল,কলেজ,মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান এর অংশ হিসেবে রবিবার গফরগাঁও উপজেলার খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

এমন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। এ সময় গাইড গাইডার বেসিক প্রশিক্ষণার্থীগণও অভিযানে অংশগ্রহণ করেন। ইউএনও – এন এম আবদুল্লাহ আল মামুন বলেন – জেলা প্রশাসনের নির্দেশনায় প্রতি রবিবার পরিস্কার পরিচ্ছন্ন (  clean sunday) এর অংশ হিসাবে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। আশপাশের নর্দমা পরিস্কার রাখতে হবে এতে ক্ষতিকারক ভাইরাস বাহিত মশা-মাছি পোকা মাকড় থেকে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে। সেই সাথে সকল শিক্ষার্থীরা তাদের বাড়ির আশে-পাশেও পরিস্কার পরিচ্ছন্ন রাখবে বলে আমরা আশা করছি। এসময় তিনি সকল শিক্ষকও কর্মচারী সহ সকল অভিভাবকদেরকেও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকার তাগিদ দেন। সপ্তাহে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন অভিযান পরিচালনার ভিডিও সংরক্ষণ করে মিডিয়ায় প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গফরগাঁয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ( Clean sunday) চালু করা হয়েছে

আপডেট সময় : ০৫:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬