ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিদ্যালয় হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল।
​প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইউসুফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার সচেতন ও উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি পিতা-মাতা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
​ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গফরগাঁওয়ে খাইরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

আপডেট সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬