বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত দুইটি স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে হঠাৎ উপস্থিত হন ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতামাস আসলাম নিউটন।
খেলোয়াড়দের উৎসাহ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে তিনি ঘোষণা দেন, প্রীতি ম্যাচে বিজয়ী দলের জন্য একটি ফুটবল উপহার দেওয়া হবে। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগে দুই দলের খেলোয়াড়রা আনন্দিত ও উৎসাহিত হন। উপস্থিত দর্শকরাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
খেলোয়াড়দের উৎসাহে ফুটবল উপহারের ঘোষণা
জনপ্রিয় সংবাদ




















