:
: খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের সকল সদস্যকে নিয়ে এক আলোচনা সভা এবং জাতীয় দৈনিক মুক্ত খবর ও জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা পত্রিকার সাংবাদিক পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নৈতিক সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে জাতীয় দৈনিক মুক্ত খবর ও জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। একই সঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ভেড়ামারা উপজেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সকল সদস্যের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং সাংবাদিকতার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















