ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার লবণচরায় পিস্তল-গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনার লবণচরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে লবণচরা থানাধীন ইসলামপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নাজিম ওরফে নাদিম (৩০), পিতা—শাহজাহান, সাং—আমতলা এবং মো. মাসুদ রানা (৩৭), পিতা—আব্দুর রহমান মিয়াজি, সাং—ইসলামপাড়া। তারা উভয়েই খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নাজিম ওরফে নাদিম ও তার সহযোগী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত নাজিমের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো ও বের করে দেওয়া মতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৬ জানায়, র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

খুলনার লবণচরায় পিস্তল-গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬