ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাঙ্গুনিয়া জিয়া মঞ্চের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাঙ্গুনিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল আলিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম সবুজ।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবু বকর মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এজলাস, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. ইসমাঈল সিকদার, উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সাগর, পৌরসভা জিয়া মঞ্চের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন ও ফজল হক, সদস্য ফারুক, উপজেলা জিয়া মঞ্চের সদস্য মোহাম্মদ জাফর, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালাহউদ্দিন ননাই, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাহেদ, শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইদরিছ, দক্ষিণ রাজানগর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মাসুদ করিম ও সাধারণ সম্পাদক জামাল সিকদার, রাজানগর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশপ্রেম, রাজনৈতিক দৃঢ়তা, সুশাসন ও মানবাধিকার সুরক্ষায় তাঁর ভূমিকা এবং সাংবিধানিক স্বীকৃত ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম স্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাঙ্গুনিয়া জিয়া মঞ্চের দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬