ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খলিসাখালীতে ব্রাজিল ভক্ত ফুটবল প্রেমীদের ৩০০ হাত দীর্ঘ পতাকা উত্তোলন

বাগেরহাটের চিতলমারী উপজেলা-এর খলিসাখালী এলাকায় ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে স্থানীয় ফুটবলপ্রেমীরা ৩০০ হাত দীর্ঘ একটি বিশাল ব্রাজিলের পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থকরা সবুজ-হলুদ জার্সি পরে অনুষ্ঠানে অংশ নেন। পতাকাটি নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা ও বের করা হয়। যা খলিসাখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের মধ্যে ছিল উচ্ছ্বাস, স্লোগান ও প্রিয় দলের জয়ের প্রত্যাশা।

আয়োজকদের মতে, ব্রাজিল ফুটবলের নান্দনিকতা, ঐতিহ্য ও সাফল্যের কারণেই এ দেশের কোটি ভক্তের মতো খলিসাখালীর তরুণরাও ব্রাজিলকে হৃদয়ে ধারণ করেন। বিশ্বকাপকে সামনে রেখে তারা এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন।

বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশ্বকাপ উপলক্ষে বড় আকারের পতাকা প্রদর্শন ও শোভাযাত্রার প্রবণতা দেখা গেলেও ৩০০ হাত দীর্ঘ এই পতাকা খলিসাখালীর ব্রাজিল সমর্থকদের অন্যতম বড় আয়োজন হিসেবে আলোচনায় এসেছে,এবং ফুটবল প্রেমীদের মনে ভিন্নমাত্রা যোগ করেছে।

স্থানীয়দের আশা, বিশ্বকাপে ব্রাজিল ভালো ফল করবে এবং তাদের এই ভালোবাসা ও সমর্থন মাঠের খেলায় প্রতিফলিত হবে। খলিসাখালীর ফুটবলপ্রেমীদের এমন আয়োজন এলাকায় বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে।।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

খলিসাখালীতে ব্রাজিল ভক্ত ফুটবল প্রেমীদের ৩০০ হাত দীর্ঘ পতাকা উত্তোলন

আপডেট সময় : ০৭:২৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬