ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বদলগাছীতে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষা, আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বদলগাছী উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উপকারভোগীদের হাতে ৩৮টি বাইসাইকেল, ২৫টি সেলাই মেশিন এবং ২৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষা বিস্তার, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং সেলাই মেশিন ও বাইসাইকেল উপকারভোগীদের কর্মসংস্থান ও দৈনন্দিন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুধীজন, উপকারভোগী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বদলগাছীতে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

আপডেট সময় : ০১:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬