ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল মনছুর। দুর্গম ও পানিবন্দী এলাকায় কোমরসমান পানি অতিক্রম করে তিনি নিজ হাতে বন্যার্ত পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
সম্প্রতি ধলই ইউনিয়নের ইলশা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। পানিতে ডুবে থাকা দুর্গম এলাকায় সরাসরি উপস্থিত হয়ে তিনি অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ত্রাণ বিতরণকালে চেয়ারম্যান আলহাজ্ব আবুল মনছুরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী, মুহাম্মদ আফাজ উদ্দীন, ওসমান গনি রানা, নোমান চৌধুরী, আশিক চৌধুরী, মুহিউদ্দীন এবং বাঁশখালীর বিশিষ্ট সার্ভেয়ার আলহাজ্ব মোহাম্মদ মোক্তার উদ্দীন। তাঁরা সবাই বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণে সক্রিয়ভাবে অংশ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
এ সময় চেয়ারম্যান আলহাজ্ব আবুল মনছুর বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যার দুর্ভোগ যতদিন থাকবে, ততদিন সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।” তিনি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, কোমরসমান পানি অতিক্রম করে সরাসরি মানুষের দোরগোড়ায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগ বন্যাকবলিত মানুষের জন্য অনেক স্বস্তির। তারা চেয়ারম্যান আলহাজ্ব আবুল মনছুর ও তাঁর সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুর্যোগের এই কঠিন সময়ে চেয়ারম্যান আলহাজ্ব আবুল মনছুরের এমন মানবিক উদ্যোগ জনপ্রতিনিধিদের দায়িত্ববোধ ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।
কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ধলই ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল মনছুর
-
মোহাম্মদ ফখরুল ইসলাম, বাঁশখালী প্রতিনিধি: - আপডেট সময় : ০৮:৪১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- 61
জনপ্রিয় সংবাদ




















