রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ জন মাদক কারবারি, ০৫ জন মাদকসেবী ও ০১ জন জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করে।
অভিযানকালে ০৪ জন আসামির হেফাজত হতে ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক কারবারি হিসেবে গ্রেফতার ও ইয়াবা উদ্ধারের ঘটনায় আসামী ০১। মোঃ ইরফান (১৯), পিতা- আব্দুল হামিদ, মাতা- জয়নাফা বেগম, সাং- উগলছড়ি, থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি, ০২। হাসান আলী (৩৫), পিতা- হাবিব, মাতা- জাহিদা বেগম, সাং- রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। মোঃ সুমন (৩৮), পিতা- মৃত শফিক মিয়া, মাতা- ছেনোয়ারা বেগম, সাং- তবলছড়ি (মসজিদ কলোনী), ০৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৪। মোঃ মামুন আলম (৩৫), পিতা- মোঃ সিরাজ, মাতা- সাফিয়া বেগম, সাং- তবলছড়ি (অফিসার্স কলোনী), থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি উপরোক্ত ০৪ জনের হেফাজত হতে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাদের গ্রেফতার করা হয়।
মাদক সেবনের অপরাধে গ্রেফতার ০৫ জন আসামী ০১। সাগর দাশ (৩৩), পিতা- শিপন দাশ, মাতা- তাপু দাশ, সাং- পুরাতন বাস স্ট্যান্ড, দোয়েল চত্ত্বর, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। মোঃ বাচা (২৯), পিতা- মৃত কবির আহম্মদ, মাতা- মৃত মমতাজ বেগম, সাং- সোনাইছড়ি, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম, ০৩। মোঃ আবুল হাশেম (৩৫), পিতা- মৃত ওয়াহেদ আলী, মাতা- হাওয়া বিবি, সাং- রিজার্ভ বাজার, আব্দুল আলী হাই স্কুলের নিচে, হায়দার ড্রাইভারের বাড়ী, ২নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৪। মোঃ আমির হোসেন (৩৯), পিতা- মৃত আব্দুল কাদের, মাতা- জাহানারা বেগম, সাং- রিজার্ভ বাজার, চেঙ্গীরমুখ, নাপ্পিঘাটা, ১নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৫। প্রদীপ দে (৫৫), পিতা- মৃত দুলাল দে, মাতা- মৃত মিনা দে, সাং- রিজার্ভমুখ, ৩নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।
জিআর গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার ০১ জন আসামী ফজলে রাব্বী (৩০), পিতা- নাজির ইসলাম, সাং- ওমদামিয়া পাহাড় (খান বাড়ী), ০৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















