ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করেছে প্রশাসন

যশোরের কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে উপজেলার সাতবাড়িয়া ও ত্রিমোহিনী ইউনিয়নের গোপালপুর বটতলা এলাকার জলাশয়ে মাছ ধরা হচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার বিষয়ে অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। যে সমস্ত জলাশয়ে অবৈধ জাল পাচ্ছি সেটা জব্দ করে বিনষ্ট করা হচ্ছে। এই অবৈধ জাল দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

নজরুল ইসলাম যশোর
তারিখ ২১/০৭/২০২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করেছে প্রশাসন

আপডেট সময় : ০৮:০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬