ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ৭ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২৮ লাখ টাকা

১৫ জুলাই ২০২৬

নেত্রকোণার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৩৬)কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়।

এ সময় আশেকানে হাওলাপুরী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মরিয়ম বেগমকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ৭ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ৭০০ গ্রাম।

অভিযানে আরও একটি itel i12171 মডেলের বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। নগদ অর্থ বাদে জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ১ হাজার ৫০০ টাকা।

আটক মরিয়ম বেগম নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা এবং কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন।

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলার সর্বত্র মাদক নির্মূলে তাদের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কেন্দুয়ায় ৭ হাজার ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২৮ লাখ টাকা

আপডেট সময় : ০১:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬