কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, “সমাজের অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। তাদের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা সহজ করতে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে হুইলচেয়ার গ্রহণ করেন বামনপাড়া (চাঁদগ্রাম) এলাকার জরিনা রোজিনা খাতুন, কদমতলা (মোকারিমপুর) এলাকার সাজিম, নওদাপাড়া পৌরসভার তমা, মাধবপুর (বাহাদুরপুর) এলাকার আব্দুল আজিজ, জগশ্বর (জুনিয়াদহ) এলাকার মনিকা খাতুন এবং ধরমপুর এলাকার মো. আয়াত।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্য আব্দুল গফুরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ সহায়তা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রাকে অনেক সহজ করবে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি ক্বারী উসমান আহমেদ ফারুকী 



















