এ জুলাই শহীদ ও আহতদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর জামায়াতের অফিসে ‘কুষ্টিয়া সাহিত্য সাংস্কৃতিক সংসদ’ এই আয়োজন করে।
আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক ড. নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমীন। শিক্ষাবিদ সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ওয়াজেদ বাঙালি ও কুষ্টিয়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ের রাজী উদ্দিন আহমেদ শাহিন। আলোচনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে অনেক তরুন শিল্পী জুলাইয়ের উপরে আবেগঘন সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন।
স.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল :: 



















