ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মার তীব্র ভাঙন এলাকা পরিদর্শনে এমপি আব্দুল গফুর

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ও ফয়জুল্লাহপুর এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীভাঙনে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ পরিস্থিতিতে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর শনিবার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শন শেষে এমপি আব্দুল গফুর বলেন, “আমি এর আগেও এই এলাকা পরিদর্শন করেছি। এখানে স্থায়ী বাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি। তবে বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি।”

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুল আমিন জসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেড়ামারা উপজেলা আমির মো. জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মো. শফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর ভাঙন অব্যাহত থাকলেও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছরই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নদীভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।

ভেড়ামারা উপজেলা প্রতিনিধি: উসমান আহমেদ ফারুকী

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মার তীব্র ভাঙন এলাকা পরিদর্শনে এমপি আব্দুল গফুর

আপডেট সময় : ০২:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬