কুষ্টিয়ার খাজানগরে মহিলাদের মিছিল করাকে কেন্দ্র করে জামায়াতের নামে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে খাজানগর চাষী ক্লাব এলাকায় এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নেতা হামিদুল ইসলাম বোরহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি আজমল ইসলাম, আবুল হোসেন, নাজমুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ, রাজনৈতিক বিদ্বেষে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য যে, খাজানগরে অপরিকল্পিত মিল কলকারখানার বিষাক্ত ছাইয়ে দারুণভাবে পরিবেশকে বিষিয়ে তুলেছে। চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয়রা। কিছু শিক্ষার্থী ও স্থানীয়রা এ নিয়ে আন্দোলন করলেও কোন আমলে নিচ্ছেন না কর্তৃপক্ষ। বিষয়টি সকলের প্রাণের দাবী থাকলেও প্রভাবশালীদের দাপটে কেউ মুখ খুলতে চায় না।
কেউ প্রতিবাদ করলেও তাকে জামায়াতের ট্যাগ লাগিয়ে চরমভাবে হয়রানী করা হয়। তাই
ভেডামারা উপজেলার প্রতিনিধি (উসমান গনী 



















