ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মুফতি আমীর হামজার ওপর হামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

: কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। সংবাদ সম্মেলন থেকে হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

রোববার দুপুরে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, দলের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, মমিন বিশ্বাসসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা সেক্রেটারি এনামুল হক।

লিখিত বক্তব্যে মুফতি আমীর হামজা অভিযোগ করেন, গতকাল নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে তার গাড়িবহরে গণঅধিকার পরিষদের চিহ্নিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। তিনি এটিকে আকস্মিক কোনো ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হামলা বলে দাবি করেন।

তিনি বলেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করার উদ্দেশ্যেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন।

মুফতি আমীর হামজা বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তা ও কল্যাণে কাজ করা তার দায়িত্ব। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নেতারা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবি জানান।

মুফতি আমীর হামজা কুষ্টিয়া-৩ আসনের সর্বস্তরের জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান। তবে নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় মুফতি আমীর হামজার ওপর হামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৩২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬