ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি আটক

উপপরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে অভিযান, গাঁজা ও টাপেন্টাডল উদ্ধার

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপর তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেনের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে হরলা বেলেমাঠ, খাজানগরসহ কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়।

নিয়মিত মামলায় গ্রেফতার হওয়া আসামি মো. আনন্দ রহমান শেখ (২৪) এর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় মামলা নং-৪৬, তারিখ ২২ জুন ২০২৬ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. মমিন হোসেন (২১), মো. শিপন শেখ (৪০) এবং মো. মজিবর রহমান (৫৫)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম। মামলার বাদী ছিলেন উপ-পরিদর্শক মো. রাসেল কবীর এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন পরিদর্শক মো. আবুল কালাম আজাদ।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার সর্বত্র মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬