ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ২

  • আপডেট সময় : ০৬:০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 41

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং অপর একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কয়া, সেরকান্দী এবং কুষ্টিয়া সদর থানাধীন দহকুলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক আসলাম হোসেন। তাঁর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে মাদক নির্মূলে অধিদপ্তরের কঠোর অবস্থানের প্রতিফলন দেখা যায়।

অভিযানে কুমারখালী উপজেলার সেরকান্দী এলাকার আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তিকে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। মামলাটি কুমারখালী থানার মামলা নং-২১, তারিখ ১৯/০৬/২০২৬।

এদিকে পৃথক অভিযানে কুমারখালী উপজেলার কামালতলা এলাকার মো. দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে তাকে সাজা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান রিফাত। এ সংক্রান্ত মোবাইল কোর্ট মামলা নং-১২৩২/২৬।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কুষ্টিয়া জেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অধিদপ্তর সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত এ অভিযানকে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৬:০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬