ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-গাঁজাসহ ৩ জন আটক

মোবাইল কোর্টে ২ জনের বিরুদ্ধে মামলা, অপর ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) কুষ্টিয়া সদর থানাধীন লাহিনী বটতলা, মিলপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে মোবাইল কোর্টে দুটি মামলা এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল কোর্টের মামলায় আটকরা হলেন— মো. বাবু শেখ (৪০), পিতা- মৃত গফুর শেখ, মাতা- মোছা. মালেকা বেগম, সাং- মিলপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া এবং শহিদুল ইসলাম শুভ (৩০), পিতা- আশরাফ আলী, মাতা- শিখা বেগম, সাং- লাহিনী বটতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।

অন্যদিকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে মো. সোহান শেখ (২৩)-কে। তিনি মো. আব্দুস সাওারের ছেলে এবং মোছা. সাথী খাতুনের ছেলে। তার বাড়ি লাহিনী বটতলা পশ্চিমপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।

অভিযান শেষে মোবাইল কোর্টের ১৬০৪/২৬ ও ১৬০৫/২৬ নম্বর মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া কুষ্টিয়া সদর থানায় মামলা নং-২৬, তারিখ ২১/০৮/২০২৬ দায়ের করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মেহেদী হাসান রিফাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।

অভিযানে প্রসিকিউশন দাখিলকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইকবাল হোসেন, উপপরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়া।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-গাঁজাসহ ৩ জন আটক

আপডেট সময় : ১২:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬