ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার; ইয়াবা, টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার, মোবাইল কোর্টে সাজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপ-পরিচালক মো. আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সম্রাট, সোহাগ, রাহাত, মোহাম্মদ ইসলাম, মো. ইকবাল, কালু সরদার, জয় প্রামানিক, মোহাম্মদ সাজু, অনেক আহমেদ, আশিকুর রহমান সজীব এবং মো. আলিফ।

অভিযানটি কুষ্টিয়ার কুঠিপাড়া, ছেউড়িয়া, হরিশংকরপুর, আলামপুর ও বটতৈল এলাকায় পরিচালিত হয়। মোবাইল কোর্টে সম্রাটকে ১ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপর গ্রেপ্তারকৃতদেরও অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

উপ-পরিচালক মো. আসলাম হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার; ইয়াবা, টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার, মোবাইল কোর্টে সাজা

আপডেট সময় : ১১:০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬