ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়া ভাটেরা স্টেশন বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন

ঘরকে আধুনিক রূপ দিতে ওয়ালটনের পণ্য হতে পারে একটি নির্ভরযোগ্য পছন্দ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চালু হওয়া শোরুমটিতে রেফ্রিজারেটর, ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং ওয়ালটনের বিভিন্ন গৃহস্থালি পণ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি অটোবি এর সোফা, খাট, আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার ও অফিস ফার্নিচারের সমৃদ্ধ সংগ্রহও রাখা হয়েছে।

আজ রবিবার (২৬ জুলাই) ভাটেরা স্টেশন বাজারে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত ইসলাম শকু শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ওয়ালটন আজ দেশের গর্ব। ভাটেরা স্টেশন বাজারে এই নতুন শোরুম উদ্বোধনের ফলে এলাকার মানুষ এখন সহজেই মানসম্মত ও বিশ্বস্ত পণ্য হাতের নাগালে পাবেন।”

শোরুমের পরিবেশক রুহেল আহমেদ বলেন, “ভাটেরা স্টেশন বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের জন্য আধুনিক ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা হয়েছে। এখন থেকে কুলাউড়া বা মৌলভীবাজার শহরে না গিয়েই ভাটেরা স্টেশন বাজার থেকেই সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের বিভিন্ন পণ্য ও অটোবিএর ফার্নিচার সংগ্রহ করা যাবে।”

উদ্বোধনী পরবর্তী আলোচনায় ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হৃদয় আহমদ সদর বলেন, “বাজারে ওয়ালটনের এই শোরুম চালু হওয়ায় বাজারের সুনাম আরও বৃদ্ধি পাবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজার কমিটির পক্ষ থেকে শোরুমের সার্বিক কার্যক্রমে সব ধরনের সহযোগিতা করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক রনি হাসান সালাম, বরমচাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল খান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। এছাড়াও ভাটেরা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুলাউড়া ভাটেরা স্টেশন বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬