ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার’

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়,গত ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের বাসিন্দা মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মফিক আলী (৩৮)-কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।

অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের নির্দেশনায় এসআই আব্দুল আলীমের নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম ও এএসআই মো. মিরাজুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশ সদস্যরা প্রায় ১ কিলোমিটার দৌড়ে কাদাময় জমি ও পানিভর্তি শুকনাছড়া নদী অতিক্রম করে পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত মো. মফিক আলীর পিতার নাম মদরিছ আলী। তিনি ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের প্রদত্ত ২ বছরের সাজা কার্যকর করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার’

আপডেট সময় : ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬