ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ১০ অসহায় পরিবারের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ডাকবাংলো মাঠে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিশেষ খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে বিশেষ খাবারের প্যাকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় আয়োজকরা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা দৈনিক দিনকাল প্রতিনিধি মুক্তাদির হোসেন, দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখস পাভেল, দৈনিক লাখো কন্ঠ মো. আলী শোভন, সংবাদকর্মী আজিজুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ১০ অসহায় পরিবারের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ০১:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬