কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও (বালিকা) ২০২৬-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে জেলার ক্রীড়া প্রতিভারা সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন। আরও উপস্থিত ছিলেন জামাতের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অতিথিরা বলেন, এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা সম্ভব হবে এবং গ্রামবাংলার শিশুদের ক্রীড়া বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
- আপডেট সময় : ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 41
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















